ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। এ প্রতিযোগিতায় উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বিএনপি নেতা মুরাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনায়েত হোসেন ও যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।
কেকে/ এসএমএন