বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি ও রেললাইনের পাথরের টুকরা জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের চেতনার মোড় এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), নিজপাড়া গ্রামের শাহ জামালের ছেলে শাহরিয়ার রাকিব (২৬), হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত নুর মোস্তাকিমের ছেলে মোস্তফা কামাল রাজু (৫০), টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের নুর ইসলামের ছেলে শাহ আলম (৩৮) এবং একই ইউনিয়নের সদরাতালুক গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে হেকমত আলী (৩৫)।

পুলিশ জানায়, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি এবং রেললাইনের পাথরের টুকরা জব্দ করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও পাথরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।’


কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close