বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
দাউদকান্দিতে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক, জব্দ গাড়ি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি গাড়িও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সবার বাড়ি জেলার হোমনা উপজেলায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, আটক ব্যক্তিরা মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আটকের অভিযানে ছাত্রদলের নেতা-কর্মীরা সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন। অন্যদিকে, ‘দাউদকান্দি মডেল থানা’ নামের ফেসবুক অ্যাকাউন্টে আটক ১৬ জনের ছবি প্রকাশ করে তাদের আটকের তথ্য জানানো হয়। ওই পোস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে একটি গাড়িসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে আটকের কথা উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোমনা পূর্বপাড়ার আবুল কালামের ছেলে সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মো. শাহিন হাসান শুভ (২৬), নিলুখী ইউনিয়নের ওপারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাইদুর রহমান (৪৫) এবং একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. হানিফের ছেলে বাদল মিয়া (৪১)।

এ ছাড়া রয়েছেন হোমনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কারারকান্দি গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমরান (২৬), মো. শেখ ফরিদের ছেলে ইয়াসিন (১৮), মতিনের ছেলে মারুফ (২০), ভাসানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের আলম সরকারের ছেলে ইয়াসিন (২০), একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. মাহাবুব সরকার (২২), নূর মোহাম্মদের ছেলে মহিবুল্লাহ (১৯), মনিরের ছেলে ইমন (১৯) ও মো. জামির হোসেনের ছেলে মো. হাসান (২১)।

অন্য আটক ব্যক্তিরা হলেন নিলুখী ইউনিয়নের ভবানীপুর গ্রামের জজ মিয়ার ছেলে মো. সারমিন শাহ (৩২), হোমনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কারারকান্দি গ্রামের সাব মিয়ার ছেলে শামীম (২২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে ছোটন (২১) এবং আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মৃত সুজতি আলীর ছেলে মামুনুর রহমান (৫০)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   ছাত্রলীগ   নেতাকর্মী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close