বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রায়পুরে দুধের কৌটায় রাখা ১১ আইইডি বোমা নিষ্ক্রিয়
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।   

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের একটি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

নিষ্ক্রিয় করা বোমার মধ্যে বড় আকারের ছয়টি ও ছোট পাঁচটি ছিল। এর আগে বুধবার রাতে ডিএমপির চার সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বোমার উপস্থিতি নিশ্চিত করে।

গত মঙ্গলবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি ভাড়া বাড়ির উঠোনে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। পরে দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশি পাহারা বসানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার কক্ষ থেকে এর আগে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, ‘ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞ সদস্যরা বৃহস্পতিবার দুপুরে দুধের কৌটায় রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   বোমা নিষ্ক্রিয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close