বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ‘হযরত ডাকাত’ গ্রেপ্তার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘হযরত ডাকাত’ নামে পরিচিত মো. হযরত আলীকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগু গ্রামের হান্নান চেয়ারম্যানের বাড়িসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকি নয়াহাটি গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হযরত আলী কাকটেংগু এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়। বুধবার রাত থেকেই তার অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক দল তৎপরতা চালায়। পরে বৃহস্পতিবার এলংজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনের চেষ্টা করেন হযরত আলী। তাকে খুঁজে বের করতে আশপাশের বিভিন্ন বাড়ি ও সম্ভাব্য অবস্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই হযরত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে এলংজুরী এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়াল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close