বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
বিচারকের ছেলে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৫:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে মামলার একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ আলী আশরাফ মাসুম। তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব আমরা।’

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় হত্যাকাণ্ডটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আসামি লিমন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন।

পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে অতিরিক্ত রক্তক্ষরণকে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন। রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বিচারক   হত্যায়   মৃত্যুদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close