বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      
জাতীয়
জনগণ এখন সচেতন, তাই নির্বাচনে কারচুপির সুযোগ নেই: স্পিকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৫:৫৬ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ফাইল ছবি

এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। জনগণ এখন অনেক বেশি সচেতন তাই নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‌‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’র জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 

অনুষ্ঠানে ককাসের সদস্য, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ- এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।

সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এ দেশের স্বৈরশাসনের অবসান হয়। আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

অতীতের নির্বাচনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোটগ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এজন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।

স্পিকার আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী সংসদ সদস্যরা আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এ দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণ   নির্বাচন   স্পিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close