বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দুমকিতে গাঁজাসহ আটক ৩, জব্দ মাইক্রোবাস
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুমকি থানার লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. মিজানুর রহমান হাওলাদার (৪৬) ও মো. রুবেল শিকদারকে (৩২) আটক করা হয়। 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

মিজানুর রহমান বরিশালের কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। রুবেল শিকদার পিরোজপুরের কাউখালী উপজেলার মৃত ফিরোজ শিকদারের ছেলে।

বুধবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি মসজিদের সামনে পাকা সড়ক থেকে ২৫ গ্রাম গাঁজাসহ নয়ন হোসেন (২২) নামে আরও একজনকে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জসিম মুন্সীর ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশের পৃথক অভিযানে সব মিলিয়ে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার, তিনজনকে আটক এবং একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

কেকে/ এসএমএন 





আরও সংবাদ   বিষয়:  দুমকি   গাঁজাসহ আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close