বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      
অর্থনীতি
রাজউকের অভিযান
গুলশানে সিএফসি রেস্টুরেন্টসহ ২৫ প্রতিষ্ঠান সিলগালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৯:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা উত্তর সিটির গুলশানে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জোন-৪/১’-এর আওতায় পরিচালিত এ অভিযানে ৩৯টি দোকান, রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৮টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে ২৫টি স্থাপনা। এছাড়া ৯টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল আবেদীন ও অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গুলশান-২’-এর নর্থ অ্যাভিনিউয়ের ১০ নম্বর বাড়িতে আবাসিক প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ইস্তাম্বুল ঢাকা, র‍্যাবিটস বাইট ও ব্রিও নামের তিনটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। একই ভবনের উইভারস নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ছয় মাসের মধ্যে রাজউক থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি নেওয়ার শর্তে প্রতিষ্ঠানটির কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়ায় ভবন মালিকপক্ষের প্রতিনিধিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

গুলশান-২’-এর ১৫৫ নম্বর নর্থ অ্যাভিনিউয়ের পিজ্জা দি ওয়ালি নামের রেস্টুরেন্টটি আবাসিক প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে সিলগালা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গুলশান-১’-এর ৫৫ নম্বর সড়কের ১২/বি নম্বর প্লটে সিএফসি রেস্টুরেন্ট ও সিক্রেট রেসিপি সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে একই ভবনের ইজাকায়া, পিজ্জা হাট, লা মানো বিউটি পার্লার ও ইলোর নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

এছাড়া গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ১২/এ নম্বর প্লটে ফিশ অ্যান্ড কোং, ১৪ নম্বর প্লটে আল-শামস, দ্য কফি লাউঞ্জ ও গ্যালিতোস, ১৪/এ নম্বর প্লটে ক্যাফে সাও পাওলো ও ১৭৬ নম্বর হোল্ডিংয়ের গ্রাউন্ডস কফি ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ৫/এ ও ৫/বি নম্বর প্লটে রাজউকের নির্মাণ অনুমোদন ছাড়াই স্টিল স্ট্রাকচার নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ১৮টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়।

অন্যদিকে, গুলশান-২’-এর ৬১ ও ৫৬ নম্বর সড়কের ১/এ নম্বর প্লটে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নির্মাণকাজ করায় একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৭১ নম্বর সড়কের ৭/২ নম্বর প্লটে নকশার অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ায় একটি ভবন সিলগালা করা হয়।

গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ৭ নম্বর প্লটে রাজউকের অনুমোদন ছাড়া রেট্রোফিটিংয়ের কাজ করায় ক্রাম্ব ডট কম নামের প্রতিষ্ঠানের দুইটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া গুলশান-২-এর ৭১ নম্বর সড়কের ২/বি নম্বর প্লটে গ্লোরিয়া জিনস এবং ২/এ নম্বর প্লটের তিনটি রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানে রিট মামলা ও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানিয়েছে রাজউক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুলশানে পিজ্জা হাট   সিক্রেট রেসিপি   প্রতিষ্ঠান সিলগালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close