জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মশাল মিছিল করেছে উপজেলা এনসিপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার আইস পার্ক থেকে মশাল মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সমবেত হয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন, দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর, সদস্যসচিব ডিএম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ডিএইচ সাবিত, দপ্তর সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেকে/এমএ