শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘অ্যারাইজ’ কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। এ ছাড়া মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগেও অর্থায়ন করা হবে। নির্বাচিত প্রতিটি দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে। আর আঞ্চলিক উদ্যোগটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলার।

অ্যারাইজ কর্মসূচির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজন ও সহনশীলতা বাড়ানোর প্রকল্পে অর্থায়ন করা। এ কর্মসূচির আওতায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা এবং কৃষিসহ বিভিন্ন খাতে অভিযোজন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর ক্রমেই বেশি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

তিনি জানান, কর্মসূচিটির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতের জন্য বরাদ্দ রাখা হবে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এসব বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিতে ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে গবাদেসেগিন বলেন, এতে ৭০টি দেশ আবেদন করেছে। শুধু শীর্ষ ২৫টি আবেদনে থাকা প্রকল্পগুলোর সম্মিলিত মূল্য ৭০০ মিলিয়ন ডলার। এসব প্রকল্পে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব।

জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের দেওয়া অর্থায়নের ফলে কর্মসূচিটির প্রথম পর্যায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষির সম্প্রসারণে বিনিয়োগ করা হবে। হাইতিতে অগ্রাধিকার পাবে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার।

কিরগিজস্তানে পানি ও কৃষি খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তা দেওয়া হবে। মরক্কোতে অর্থায়নের লক্ষ্য পানির নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিচালিত লবণাক্ত পানি পরিশোধনব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহার।

অন্যদিকে, সিয়েরা লিওনে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রকল্প নেওয়া হবে।

মোজাম্বিক ও মালাউইকে নিয়ে গঠিত আঞ্চলিক উদ্যোগটির লক্ষ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়া। পাশাপাশি এসব প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু অভিযোজন   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close