শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
গভীর সংকটে পোশাক খাত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ন্যূনতম মজুরি ৩০ জাটার টাকাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অবরোধ চলছে। এতে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চগুলোতে বহু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিক অসন্তোষে একের পর এক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এর প্রভাব পড়ছে দেশের সামগ্রীর তৈরি পোশাক খাতের ওপর। 

সংশ্লিষ্টদের মতে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম এক খাতটি বর্তমানে গভীর সংকটে রয়েছে।
 
সদ্য সমাপ্ত অক্টোবরের মাসের শেষের দিকে ন্যূনতম মজুরির দাবিতে মাঠে নামে পোশাকশ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করে। বোর্ডের পরবর্তী বৈঠক আগামী ১৬ নভেম্বর। 

এদিকে সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোয় বেতম পাবেন শ্রমিকরা। এ ঘোষণার পর শ্রমিকরা আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যান। কিন্তু গত কয়েকদিন ধরে বিশেষ করে সাভার ও আশুলিয়া এলাকায় একই দাবিতে কিছু শ্রমিক আন্দোলনে নামেন। এতে ফের কারাখানাগুলোতে উৎপাদন ব্যহত হয়। এসব বিক্ষোভ, সহিংসতায় বহু কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ। 

বিশ্লেষকরা বলেন, শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার দ্রুতই মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডে শ্রমিক প্রতিনিধিও রয়েছেন। যে বোর্ড আলোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারন করবে। এরপর শ্রমিকদের আন্দোলনে নানা অবান্তর। 

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে শ্রমিকরা কাজে ফিরতে প্রস্তুত। কিন্তু একটি মহল শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা আরও বলছেন, বাংলাদেশের পোশাকখাতকে ধ্বংস করতে দীর্ঘদিন ধরে নানামুখী ষড়যন্ত্র চলছে। এতে দেশি-বিদেশি নানা পক্ষ জড়িত। আর তারাই শ্রমিকদের পবপথে পরিচালিত করে আন্দোলনের নামে নৈরাজ্যে নামিয়ে দিচ্ছে। বিশেষ করে পলাতক ফ্যাসিস্ট শক্তি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করছে। 

২১০ পোশাক কারখানা বন্ধের চিন্তা : 

শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা এবং রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ নিচ্ছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। আবার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে কোনো কোনো কারখানায় টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, সভায় উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার সব সদস্যকে নিয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, একদিকে কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না, অন্যদিকে কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে। একই সময়ে মজুরি নিয়েও আলোচনা চলছে। এ অবস্থায় কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো কারখানায় টানা ১১ দিন উৎপাদন সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেতন কীভাবে দেওয়া হবে, তা নিয়েও মালিকেরা উদ্বিগ্ন।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাক কারখানা রয়েছে। বিজিএমইএর সূত্র অনুযায়ী, এসব এলাকার কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধ হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

এদিকে কারখানা বন্ধের আশঙ্কায় রপ্তানি ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চলমান ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ে উৎপাদন ও সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। অন্য কারখানাগুলোতে আগে থেকেই উৎপাদনের চাপ থাকায় বন্ধ কারখানার কাজ সেখানে স্থানান্তর করাও সহজ হবে না। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকায় বিকল্প কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করাও কঠিন হতে পারে।

শোভন ইসলাম বলেন, চাইলেই অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয়। এ কারণে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাত পোশাক কারখানা : 

চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়ার সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গতকাল থেকে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের তিনটি কারখানা অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ধারায় সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবস্থিত জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও গতকাল থেকে বন্ধ রয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের তিনটি কারখানা নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড গত ১০ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এসব কারখানার ফটকে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস টানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট শুরু হলে মালিকপক্ষ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে। এ সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কারখানা বন্ধ থাকার সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তিন থেকে চারটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। তবে বড় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গভীর সংকট   পোশাক খাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close