শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের স্টেশন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন—শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, সিন্দুরখান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী মুরাদ, যুবদল নেতা শাকির আহমেদ, সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল, ফখরুল ইসলাম, জালাল আহমেদ ও পিয়াস দাস প্রমুখ।

ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব গোলাম সারওয়ার রিমন এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবুল সামাদ প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close