শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন, ঋণ ও অনুদান এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকারসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এসব প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তিনি বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো অত্যন্ত অপরিহার্য।

বিএনপির এই নেতা আরও বলেন, নিজের বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সরকারের সাত-আট মাসের মধ্যে প্রায় ৩ থেকে ৪ কোটি গাছ লাগানো হয়েছে।

রিজভী জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্কুল-কলেজের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও বিশ্বনেতাদের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অঙ্গীকারের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বলে জানান তিনি।

রিজভী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেসব বিষয়ও তুলে ধরেছেন। সব মিলিয়ে আমি মনে করি, প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

এর আগে, কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান রুহুল কবির রিজভী।

শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   তুরস্ক সফর   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close