শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানের কঠিন চীবর দানোৎসব উদযাপন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের করুণাপুর বন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বান্দরবান সদর উপজেলার করুণাপুর বন বিহারে উপাসক-উপাসিকাদের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকেই বিহারে শুরু হয় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকারা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন। পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং ভিক্ষুসংঘের উদ্দেশে চীবর দান করেন।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে মহাপুণ্যবতী বিশাখা গৌতম বুদ্ধের জীবদ্দশায় কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় করুণাপুর বন বিহারে এবার ২১তম বারের মতো এ মহাপুণ্যময় দানোৎসবের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এ সময়ে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসবে অংশ নেন। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ মহাপুণ্যময় আয়োজন পালন করে থাকেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   কঠিন চীবর দান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close