শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সৈকতের সৌন্দর্য রক্ষায় কঠোর প্রশাসন, গবাদিপশু পেলেই নিলাম
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে সৈকত ও আশপাশের পর্যটন এলাকায় গরু, মহিষ, ছাগল কিংবা ভেড়া বিচরণ করতে দেখা গেলে সেগুলো আটক করে তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করা হবে।

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সৈকতে গবাদিপশুর অবাধ বিচরণ ও এর ফলে সৃষ্ট পরিবেশগত সমস্যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরারটেক থেকে ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে অবাধে বিচরণ করছে গবাদিপশু।

কিছু অসাধু ও অসচেতন ব্যক্তির কারণে সৈকতের বালিয়াড়িতে এসব পশু যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সৈকতের নান্দনিক পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং তৈরি হচ্ছে নিরাপত্তাঝুঁকি। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণ বিধিবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈকত এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ওয়ার্ড এবং সৈকতসংলগ্ন এলাকায় মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

পশুপালকদের নিজ দায়িত্বে ব্যক্তিগত জায়গায় অথবা নির্ধারিত স্থানে গবাদিপশু বেঁধে রেখে লালন-পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের পর সৈকত ও সংলগ্ন পর্যটন এলাকায় কোনো গবাদিপশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আটক করা পশু আইনানুগ প্রক্রিয়ায় তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম জানান, সৈকত ও আশপাশের পর্যটন এলাকার পরিবেশ এবং শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পশুর মালিকদের সতর্ক করতে মাইকিং ও প্রচার কার্যক্রম জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৈকতের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  সৈকত   প্রশাসন   নিলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close