জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপিকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে হুইপকে স্বাগত জানান।
হুইপের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত নেতৃবৃন্দ তার রাজশাহী সফরের সফলতা কামনা করেন।
তারা আশা প্রকাশ করেন, হুইপের এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।
কেকে/ এসএমএন