শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বিএনপি নেতা মশিউর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মশিউর রহমান উপজেলার আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রয়াত আনারুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি কেডিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজারের আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয় বলে জানা গেছে।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মশিউর রহমানের মৃত্যুর খবরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পরিবার-পরিজন, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘মৃত্যুর খবর জানতে পেরেছি। সেদিন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  জীবননগর   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close