শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ১১
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ধানমন্ডির কয়লা বার অ্যান্ড রেস্তোরাঁর ম্যানেজারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আকবর হোসেন (২৭), জলিল (৩০), শাহাদাত ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৫৫), জাহিদুল ইসলাম (২৩), সুমন মিয়া (৩০), শিপন (৩৮), মারুফ (৩৬), কাইয়ুম (৩৮), রাকিবুল ইসলাম (৩৮) ও হাবিবুর রহমান (৪০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামলীতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নেতা সুমন কবিরকে লালমাটিয়ার একটি রেস্তোরাঁ থেকে আটক করেন তারা। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে নাশকতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেন তারা।

আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়ার পথে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের কয়লা বার অ্যান্ড রেস্তোরাঁর সামনে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয় অভিযোগ করেন, মোহাম্মদপুর থানার ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি তানভীর আহমেদ রাজের নির্দেশে কয়লা বারের নিরাপত্তাকর্মীরা প্রথমে তার ওপর হামলা চালান। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসা ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়।

এ ঘটনায় নিলয় গুরুতর আহত হন। এছাড়া মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব ও শহীদ আফ্রিদি (আকাশ)সহ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিলয় জানান, ‘হামলার ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জনের বিরুদ্ধে তিনি থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।’

কয়লা বার অ্যান্ড রেস্তোরাঁটি আদালতের অনুমতি নিয়ে কয়েক মাস আগে চালু হওয়ার পর থেকেই এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল বলে জানা গেছে।

ঘটনার পর গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর থানা এলাকায় যান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাওলানা গোলাম। তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রদল মাঠে রয়েছে এবং মাঠে থাকবে। কেউ বাধা দিলে তার পরিণতি ভালো হবে না। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   হামলা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close