শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
তুরাগে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
তুরাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর তুরাগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে সংগঠনটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি মুখোশ এবং ‘আমি দোকানদার, আমিই জয় বাংলা লোক’ লেখা একটি ক্যাপশন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে তুরাগ থানাধীন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা মিছিল বের করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর মুখোশ ও বিভিন্ন ধরনের ক্যাপশন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুরাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পরে তুরাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধাওয়া করে দুজনকে আটক করেন। এ সময় মো. ইয়াসিনের (২০) কাছ থেকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি মুখোশ এবং মো. রিফাতের (২০) কাছ থেকে ‘আমি দোকানদার, আমিই জয় বাংলা লোক’ লেখা একটি ক্যাপশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন (২০), পিতা মৃত শাহিন ও মাতা খালেদা বেগম। তার বাড়ি তুরাগ থানাধীন খটের মাতবর বাড়ি এলাকায়। অপরজন মো. রিফাত (২০), পিতা মো. ফুরকান ও মাতা রুবি বেগম। তার বাড়িও একই এলাকার খটের মাতবর বাড়ির দক্ষিণ পাশে।

পুলিশ জানিয়েছে, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। মিছিলের প্রস্তুতি ও উদ্ধার করা সামগ্রীর বিষয়ে তদন্ত করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  তুরাগ   মিছিল   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close