শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
স্বৈরাচারকে রাজনীতি করতে দেবে না জনগণ: আইনমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘দেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।’ 

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি।’ বোমা হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে। সরকারের ভালো কাজের পাশাপাশি ভুল ও নেতিবাচক দিকও তুলে ধরতে হবে। তার বা সরকারের সমালোচনা হলেও আপত্তি নেই। একই সঙ্গে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।’ 

সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, ‘গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা চলছে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার সঠিক তথ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চায়।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ‘তৎকালীন ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে জুস পান করছিলেন। এ বিষয়ে তার কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি।’ 

রাশেদ খাঁন বলেন, ‘গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এ বিষয়ে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে প্রশ্ন করার আহ্বানও জানান তিনি।’ 

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   আইনমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close