শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৬০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময় চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৮১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গুতে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close