শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পূবাইলে এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। 

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুটা সামনে এগোলে ইঞ্জিনে আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

ট্রেন থামার পর যাত্রীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এতে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী আহত কিংবা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close