শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁয় সিজারের পর নবজাতক নিখোঁজের অভিযোগ, স্বামী-স্ত্রী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগের আট দিন পর বগুড়া থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। 

আটক নারীর নাম মলিনা (৪০)। পুলিশ জানায়, প্রথমে তিনি নিজেকে শিশুটির মা বলে দাবি করলেও পরে শিশুটিকে সংগ্রহ করার কথা স্বীকার করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী একটি নবজাতক থাকার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত মা-বাবার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশ হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে করা দুটি পৃথক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিক কর্তৃপক্ষ তাদের হাতে একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে তিনি বলেন, ‘অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং আর্থিক প্রস্তাব দেয়। এ ছাড়া অস্ত্রোপচারের পর সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন প্রসূতি।’ 

পরিবারের পক্ষ থেকে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং ঘটনা আড়াল করার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।

তবে এসব অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। গত ৭ নভেম্বর ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। তাদের ভাষ্য, আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের তথ্য ভুলভাবে এসেছে। এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও তারা মত দেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   নিখোঁজের অভিযোগ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close