শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় ওঠেন হাবিবুল বাসার শিমুল। পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করে হত্যা করা হয়। এরপর ধানক্ষেতে মরদেহ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান শিমুল।

গত ৩১ অক্টোবর কলিপুরের একটি ধানক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন শিমুলের মা জোহুরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের সুজন ও আব্দুল হালিম। 

শুক্রবার সকালে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  গোদাগাড়ীতে হত্যা   কিশোর হত্যা   রাজশাহী জেলা পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close