যশোরের কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত শাহীনুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কেশবপুরের আলতাপোল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ চলাকালে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে আব্দুল হাকিম, হাফিজুর রহমান, মেহদী হাসান, খাদিজা খাতুন, কাজী রিফাত ও তরিকুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে শাহীনুর রহমান, তার স্ত্রী হোসনে আরা বেগম ও বোন ইয়াসমিন জুইকে আহত করেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় শাহীনুর রহমানের স্ত্রী ও বোনকে শ্লীলতাহানি করা হয় এবং তাদের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এসএমএন