শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      
দেশজুড়ে
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

উন্নয়নকে মূলমন্ত্র ধরেই দেশের তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করছে বর্তমান সরকার—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

শুক্রবার (১৩ নভেম্বর) রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারের কর্মপন্থা তুলে ধরে জানান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টিই সরকারের অঙ্গীকার। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের মূলধারায় এগিয়ে নেওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি)—এই তিনটি দর্শনকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে।’

একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের এই সম্প্রীতির জনপদগুলো তাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে হেলাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যেভাবে অনুপ্রাণিত করে যাচ্ছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গন থেকে আরো বড় সাফল্য বয়ে আনবে।’

স্পেশাল অলিম্পিকসকে নিছক একটি ক্রীড়া আয়োজন নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন তিনি। 

এ সময় প্রতিমন্ত্রী আঞ্চলিক এই ক্রীড়া আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশ নেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাহাড়ে শান্তি   পাহাড়ে সম্প্রীতি নিশ্চিত করা   বদ্ধপরিকর সরকার   ভূমি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close