শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      
দেশজুড়ে
দশমিনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন যুবক গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের ছালাম মল্লিকের ছেলে রাসেল মল্লিক (২৩) ও আলতাফ হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (২৮)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ও মিলন প্রায়ই বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে যাতায়াত করতেন। সেখানে কয়েকজন যুবককে নিয়ে রাতের বেলায় নদীর পাড়ে আড্ডা দিতেন তারা। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।

পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঢনঢনিয়া গ্রামের জোমাদ্দার বাড়ির আবু তাহের জোমাদ্দারের বসতঘরের সামনে থেকে রাসেল ও মিলনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তারা বাঁশবাড়িয়া এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  দশমিনা   গ্রেপ্তার   পটুয়াখালীর খবর   মাদকবিরোধী অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close