শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে শিক্ষককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

এদিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। 

পরিবারের অভিযোগ, মাদ্রাসায় থাকাকালে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। সম্প্রতি গ্রামের বাড়িতে গেলে দাদির কাছে সে নির্যাতনের কথা জানায়। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘সন্তানকে পড়ালেখা শেখানোর আশায় মাদ্রাসায় পাঠিয়েছিলাম। নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের শাস্তি দাবি জানায়।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়ায়   নির্যাতনের অভিযোগ   শিক্ষক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close