শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      
খেলাধুলা
মেসি ছাড়া প্রথম ম্যাচ, ঘরের মাঠেই আর্জেন্টিনার হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে। প্রথমার্ধে আর্জেন্টিনাই সবচেয়ে পরিষ্কার সুযোগগুলো পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য স্কোরে বিরতিতে যাওয়ার পর দুইটি গোল হজম করে স্বাগতিকরা। তারপর একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া প্রীতি ম‍্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

আর্জেন্টিনার লা বোম্বোনেরা মাঠে দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির অস্বাভাবিক ক্লিয়ারেন্স আত্মঘাতী গোলে পরিণত হলে উরুগুয়ে এগিয়ে যায়। কয়েক মিনিট পর ম্যাক্সি আরাউহো সফরকারীদের ২-০ গোলে এগিয়ে দেন। তারপর হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দিয়ে আর্জেন্টিনার মনে আশা জাগান। কিন্তু ডিয়েগো ফোরলানের অধীনে উরুগুয়ে তৃতীয় জয়ের দেখা পায়।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ৭২ শতাংশ বল দখলে রেখেছিল তারা। লক্ষ্যে শট নিয়েছিল ছয়টি, বিপরীতে উরুগুয়ে তিনটি। সফরকারী দলের কিপার ক্রিস্টোফার ফিয়ারমারিন ৫ সেভে আর্জেন্টিনাকে হতাশ করেন। জেরোনিমো রুলি করেন দুইটি সেভ।

মেসির অবসরের পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরল আর্জেন্টিনা। চলতি বছর আরেকটি ম্যাচ খেলবে তারা। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এটি ছিল দুই দলের ১৯৮তম রিও দে লা প্লাতা ডার্বি। ৯২ হারের বিপরীতে উরুগুয়ে ৫৯তম জয় পেল, ড্র ৪৬টি।

গেল মাসে বেনিনের বিপক্ষে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ২০৭তম ম্যাচ খেলে ১২৫তম গোল করে ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।

৩৯ বছর বয়সী গ্রেটের অনুপস্থিতিতে উরুগুয়ের রক্ষণ ভাঙতে ঘাম ছুটেছে আর্জেন্টিনার। নিকো পাস প্রথমার্ধে বড় সুযোগ তৈরি করেন। কিন্তু তার শট ভালোভাবে রুখে দেন ফিয়ারমারিন।

হাফটাইমের পর ৪৮ মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। বাঁ দিক থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি কিক আর্জেন্টিনার রক্ষণভাগকে এলোমেলো করে দেয়। ম্যানইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে বালের্দির আত্মঘাতী গোল হয়।

দে আরাসকায়েতা ৫৩তম মিনিটে উরুগুয়ের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন। তার কর্নার আরাউহোর কাঁধে লেগে উঁচুতে উঠে জালে জড়ায়। ৭৮ মিনিটে আলভারেজ একটি গোল শোধ দেন। স্টপেজ টাইমেও একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শেষ হাসি হাসে উরুগুয়ে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেসি ছাড়া ম্যাচ   ঘরের মাঠে   আর্জেন্টিনার পরাজয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close