রাজশাহী জেলার পবা উপজেলার শ্যামপুরে অনুষ্ঠিত হয়েছে দশম বার্ষিক সালাফি কনফারেন্স।
শুক্রবার (১৩ নভেম্বর) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন প্রমুখ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আতিথেয়তায় অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন।
কনফারেন্সে ধর্মীয় শিক্ষা, জ্ঞানচর্চা ও ইসলামী মূল্যবোধের প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কেকে/এমএ