শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      
দেশজুড়ে
আদিতমারীতে ইউনিয়ন ও ওয়ার্ড অ্যাকশন কমিটির মতবিনিময় সভা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমন উপলক্ষে আদিতমারী উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড অ্যাকশন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে আলোকিত লালমনিরহাট কমলাবাড়ী ইউনিয়ন অ্যাকশন কমিটি এ সভার আয়োজন করে।

কমলাবাড়ী অ্যাকশন কমিটির প্রধান সমন্বয়ক এইচএম ইদ্রীস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস।

উপজেলা যুবদলেরর যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাট উপজেলা অ্যাকশন কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক, কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আব্দুর রহমান, কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান, উপজেলা অ্যাকশন কমিটির সদস্য রেজাউল করিম রাজ্জাক, নারী উদ্যেক্তা শিউলী বেগম শিলা।

সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, দুর্গাপুর ইউনিয়ন অ্যাকশন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল প্রামাণিক, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু বাক্কার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা নান্নু র‌্যালি ও মতবিনিময় সভায় অংশ নেন।

প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর তারেক রহমানের লালমনিরহাট জেলা সফরের কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারীতে ইউনিয়ন   ওয়ার্ড অ্যাকশন কমিটি   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close