শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      
জাতীয়
মোহাম্মদপুরে ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেটে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে শীর্ষ সন্ত্রাসীর পরিচয় ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ১ বীর উত্তম এএনএম নুরুজ্জামান রোডের (বাবর রোড) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। 

গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি অবস্থিত ভবনটির মালিক আওয়ামী লীগ নেতা ও মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তাঁর ছোট ভাই জুয়েল তালুকদার।

অভিযোগ রয়েছে, গত ৬ নভেম্বর ফোন করে সাবেক কাউন্সিলর রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। এর পরদিন, ৭ নভেম্বর প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার রাতে ফার্মেসি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে চাঁদা দাবির ঘটনায় তখন থানায় কোনো লিখিত অভিযোগ করেননি ভুক্তভোগী।

ঘটনাস্থলটি তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ের কাছাকাছি হওয়ায় এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘ঘটনাস্থল আমাদের পুলিশ এবং সিআইডি টিম পরিদর্শন করেছেন। আমরা এবং সিআইডি মিলে কাজ করছি, ঘটনার নমুনা পরীক্ষা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভুক্তভোগীদের থানায় এসে এজাহার দিতে বলেছি। তারা আজকে আসবে, আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করাও হচ্ছে। ঘটনাটি নিয়ে সিআইডি এবং আমরা কাজ করছি।’

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার সঙ্গে চাঁদা দাবির যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে ফার্মেসি   লক্ষ্য করা   গুলি   চাঁদা দাবির অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close