শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নারী শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় দফায় দফায় অবরোধের ঘটনা ঘটে। 

এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, তিন দিন আগে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হন। পরে ওই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে তারা কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। 

তবে পুলিশ বলছে, নারী শ্রমিক নিহত হওয়ার খবরটি গুজব।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ ১০-১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করেন। 

সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হয়ে মারা গেছেন। ওই শ্রমিকের মৃত্যুর বিচার দাবিতে তারা মহাসড়কে নেমেছেন। কিন্তু পুলিশ তাদের ওপর টিয়ার শেল ও লাঠিপেটা করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শনিবারও শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। শ্রমিকেরা তিনটি স্থানে বারবার অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুরে মহাসড়ক অবরোধ   পোশাক শ্রমিকদের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close