শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
শ্রমিক বিক্ষোভে ঢুকে নাশকতার অভিযোগ, গাজীপুরে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা বিক্ষোভের মধ্যে ঢুকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষোভের মধ্যে ঢুকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিক বিক্ষোভের কারণে প্রায় ১১টি কারখানার কার্যক্রম বন্ধ রেখে ছুটি ঘোষণা করা হয়েছে।’ 

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এ বিক্ষোভের মধ্যে নাশকতার অভিযোগে গ্রেপ্তারদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   কালিয়াকৈর   ছাত্রলীগ   শ্রমিক বিক্ষোভ     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close