শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
জাতীয়
শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভারত কী করবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।’    

শনিবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না। সেটা তার বাবা শেখ মুজিবই আইন তৈরি করে গেছেন। তাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার ইতোমধ্যে সম্পন্ন করেছে।’

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার।

অনুষ্ঠানে রেজিস্ট্রেশন বিভাগে দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এ বিভাগে অনিয়ম, দুর্নীতি বা জনহয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পিছপা হব না।’

সাব-রেজিস্ট্রারদের বদলিতে লটারি পদ্ধতি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনেই রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবার দায়িত্ব হলো প্রজাতন্ত্র ও আইনের প্রতি অবিচল আস্থা রেখে কাজ করা। সরকারি দায়িত্বে থেকে রাজনৈতিক দর্শন প্রচার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সরকার তা মেনে নেবে না।’ 

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  আইনমন্ত্রী   শেখ হাসিনা   ভারতের   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close