পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্রে বিএনপি নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৭-২০২৮ মেয়াদের জন্য সারা দেশের ১৮টি কেন্দ্রে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাজশাহী কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এ্যাব সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আইইবির হেডকোয়ার্টারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ। ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ কে এম শরিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ উন্নয়ন) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট (সেবা ও কল্যাণ) প্রকৌশলী এ কে এম আজাদ রহমান। সম্মানী সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মিয়া মুহাম্মদ কাইয়ুম।
রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ড. মো. নাইমুল বারী।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।
রাজশাহী কেন্দ্রের লোকাল কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. প্রকৌশলী মো. সামিউল হাবিব, প্রকৌশলী মো. আলাউদ্দিন, প্রকৌশলী কবিরুজ্জামান, প্রফেসর ড. প্রকৌশলী এইচ. এম. রাসেল, প্রকৌশলী মো. রাশিদুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী এ. এস. এম. রাশেদ হাসান, প্রকৌশলী মো. গোলাম মোর্শেদ, প্রকৌশলী মো. গোলাম মাওলা, প্রকৌশলী জুনায়েদ আহমেদ, প্রকৌশলী কাজী সালেহ আহসান, প্রকৌশলী মো. ইলিয়াস বিন কাশেম, প্রকৌশলী মো. সিফাত উল্লাহ, প্রকৌশলী আহমেদ হোসেন, প্রকৌশলী মো. গোলাম সারোয়ার মোর্শেদ, প্রকৌশলী মো. সদরুদ্দিন শুভ্র এবং প্রকৌশলী মো. রাশদুন নবী।
স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮। ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে ভোট দেননি ২৯৪ জন।
রাজশাহী কেন্দ্রের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশন ও চ্যাপ্টারের নির্বাচিত প্রতিনিধিরাও এ্যাব সমর্থিত প্যানেলের প্রার্থী।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম (রেজা), ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলালুর রহমান ভূঁইয়া এবং সেক্রেটারি প্রকৌশলী মো. আল আমিন গাজী।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল ইসলাম (নুরু), ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল মাজিদ এবং সেক্রেটারি প্রকৌশলী মো. আবদুল মোমিন তালুকদার।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. রেজা হাসান খন্দকার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামাল হোসাইন এবং সেক্রেটারি প্রকৌশলী কে এম ফারজাদুল ইসলাম।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. ইদরিস আলী এবং সেক্রেটারি প্রকৌশলী মো. বায়েজিদ হোসাইন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর মিয়া।
ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাফিউল আজম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল্লাহ আল শামস এবং সেক্রেটারি প্রকৌশলী মো. আসিফ হোসাইন।
আইইবির এ নির্বাচনে সারা দেশে ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
কেকে/ এসএমএন