শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
বুড়িচংয়ে আলোকিত জগতপুরের দ্বিতীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানের বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘আলোকিত জগতপুর’ বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার বুড়িচং পৌরসভার জগতপুর এ ডি এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একযোগে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় চার উপজেলার ৪১টি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৮৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিক চৌধুরী। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আতিক মাস্টার, মো. মাছুম ও মো. সফিকুল ইসলাম (মিঠু)।

বৃত্তি পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন মো. আতিক চৌধুরী, মো. নাসির উদ্দিন (গাজী), ওমর ফারুক সুমন, আবু ইউসুফ ভূঁইয়া, সাইদুল ইসলাম সুমন ও ইঞ্জিনিয়ার রেজাউল হক।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, বুড়িচং পৌর আমির মো. তাজুল ইসলাম মাস্টার, সমাজসেবক আব্দুল জলিল, ইউসুফ মেম্বার, মো. ইসরাফিল আলম, জসিম উদ্দিন মেম্বার, আ. রব মেম্বার, হাজী শাহজাহান, ফয়েজ মাস্টার, ইছহাক মেম্বার, আব্দুল হান্নান, ফারুক চৌধুরী, মাছুমা আক্তার, হাবিবা খানম, ফারুক হোসেন খান ও দীপক চন্দ্র কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সুশৃঙ্খল পরিবেশে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আলোকিত জগতপুর’-এর দ্বিতীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বৃত্তি পরীক্ষা   বুড়িচং   কুমিল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close