‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ স্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমারে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সর্বস্তরের মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, ধ্বংস করে পরিবার ও সমাজকেও। এর নেতিবাচক প্রভাব পড়ে সামগ্রিক সামাজিক জীবনে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মাদকমুক্ত পাঙ্গা মটুকপুর গড়ার প্রত্যয়ে সচেতন নাগরিক, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কেকে/ এসএমএন