শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
কৃষক কার্ডে মিলবে কৃষি সহায়তা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস : প্রতিমন্ত্রী
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি বীজ, সার, কীটনাশক, কৃষিযন্ত্র কেনা, ঋণ গ্রহণ ও মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ২০০ কৃষকের মধ্যে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে জরিপ চলছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক তথ্য পাঠানো হবে। এতে প্রতিকূল আবহাওয়ার আগাম তথ্য পেয়ে কৃষকেরা জমির পরিচর্যা ও ফসল উৎপাদনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ‘কৃষিযন্ত্র কেনা, ঋণ গ্রহণ এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রেও কৃষকেরা সহযোগিতা পাবেন। প্রকৃত কৃষকদের শনাক্ত করতে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হবে, যাতে কৃষক নন—এমন কেউ এসব সুবিধা নিতে না পারেন।’ 

কিশোরগঞ্জের কৃষি ও মৎস্যসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী পনির, হাওরের ধান ও মাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ডের সবজির বাজারে সংরক্ষণাগার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি নদী ও হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close