শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত বাবা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌম্যদীপ ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী। সে কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। তাদের বাড়ি কানাইপুর সিকদার বাড়ি এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবার মোটরসাইকেলে করে একটি কোচিং সেন্টারে যাচ্ছিল সৌম্যদীপ। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে সৌম্যদীপ গুরুতর আহত হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাবা সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   সড়ক দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close