শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
রোগ শনাক্তের আগেই ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান বিশেষজ্ঞের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্বে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ এবং বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের প্রায় অর্ধেকই জানেন না, তারা এ রোগে আক্রান্ত। তাই রোগ শনাক্ত হওয়ার আগেই সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরের মাওনায় আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের (এমডিএ) উদ্যোক্তা ও চিকিৎসক ডা. অরুণ চন্দ্র বসাক বলেন, ‘ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে রোগ শনাক্ত হওয়ার আগেই।’ তিনি বলেন, বংশগত প্রবণতা, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।’ 

তিনি আরও বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার, হাঁটাচলা ও ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া।

সাবেক অতিরিক্ত সচিব ও মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান মুকুলের সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন অ্যাডভোকেট আহসান কবির। 

সভায় ডা. অরুণ চন্দ্র বসাক বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসার বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। সচেতনতা বাড়লেই এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।’ 

কেকে/ এসএমএন 





আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রীপুর   ডায়াবেটিস প্রতিরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close