শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
দেশে খাদ্যের ঘাটতি হতে দেব না : খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। কেউ যেন অভুক্ত না থাকে বা খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।’ 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের একটাই লক্ষ্য, দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না।’ এ লক্ষ্য বাস্তবায়নে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে। সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে চাল সরবরাহে ওএমএস কার্যক্রম চালু রয়েছে। গত শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘জনগণের পাশে থাকা জনপ্রতিনিধিদের দায়িত্ব। তবে এককভাবে কারও পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষ ও কৃষকদের ভালো রাখা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’ 

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৩৯ মেট্রিক টন।

চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলম ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

কেকে/ এসএমএন  


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   সাটুরিয়া   কৃষি সংবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close