রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
সামাজিক অপরাধে তারুণ্যের শক্তি ধ্বংসের মুখে: ত্রাণমন্ত্রী দুলু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও অনলাইন ক্যাসিনোর মতো সামাজিক অপরাধে তরুণ সমাজের শক্তি ধ্বংসের মুখে পড়ছে। এসব অপরাধ থেকে যুবসমাজকে রক্ষা করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে বিপর্যস্ত করে। মাদকের অর্থ জোগাড় করতে অনেকে চুরি, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। মাদকের কারণে সন্তানদের হাতে বাবা-মায়ের নির্যাতিত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে। তাই পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে।

অনলাইন জুয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তরুণেরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় জড়িয়ে পড়ছে। মোবাইল ফোন ব্যবহারের জন্য, জুয়া খেলার জন্য নয়। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, পড়ার টেবিলে আছে কি না—সেদিকে খেয়াল রাখতে হবে।

সামাজিক অপরাধ প্রতিরোধে নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সবচেয়ে বড় পাহারাদার।’ তিনি আরও বলেন, ঘুষ বা মাদকের অর্থ দান করে সামাজিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সমাজকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে মুক্ত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নিকাহ রেজিস্ট্রারদের সতর্ক করে আসাদুল হাবিব দুলু বলেন, যৌতুক ও বাল্যবিবাহের বিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজিদের লাইসেন্স বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের বয়স সঠিকভাবে যাচাই করে আইন অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আলোকিত লালমনিরহাট’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি বিএনপির কোনো রাজনৈতিক কমিটি নয়; বরং একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০০৩ সালের ১ জানুয়ারি সংগঠনটি গঠন করা হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি পুনরায় চালু করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ সংগঠনের মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তিস্তা বাঁচাও আন্দোলনসহ জেলার উন্নয়নমূলক উদ্যোগেও সম্মিলিতভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে সংগঠনের পোশাক বিতরণ করেন মন্ত্রী। এর আগে ‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সামাজিক অপরাধ   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close