রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, সাধারণ সম্পাদক সোহেল
সেখ সাকির হোসেন, বাগেরহাট
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন পদে চার সাংবাদিকসহ মোট ২১ জন বিজয়ী হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে প্রথম এবং শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাহিদুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যতীন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন ৩৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন, মো. মামুন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, সৈয়দ মোস্তফা আল মামুন, আল আমিন খান, বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, মোহাম্মদ ফরিদুজ্জামান, আহম্মেদ হামিম রাহাত, শেখ তানবীর আবিদ ও বিশ্বনাথ গৌতম বাবু।

সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার ও নার্গিস আরা এ্যানি।

এদিকে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম এ সালাম, মশিউর রহমান, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম এবং মো. হাসিবুর রহমান। সংরক্ষিত উপজেলা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান।

পদাধিকারবলে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ দুই দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাওয়ায় বাগেরহাটের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব জেলার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেবে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close