রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
ফ্যামিলি কার্ড নিয়ে হাসাইল-বানারীতে মতবিনিময় সভা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। 

হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন শেখের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. জামান এপোলো। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় এম.এ. জামান এপোলো বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা এবং তাদের মতামত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দেশ্যেই এ সভার আয়োজন করা হয়েছে।’ 

বক্তারা জানান, ফ্যামিলি কার্ডের জন্য সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি বা অযথা দৌড়াদৌড়ি করতে হবে না। সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরাসরি প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কোনো পরিবারের তথ্য সংগ্রহে প্রয়োজনে একাধিকবার, এমনকি তিনবারও বাড়িতে যাওয়া হতে পারে। এ নিয়ে কাউকে উদ্বিগ্ন বা হতাশ না হওয়ার আহ্বান জানান তারা।

সভায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়। বক্তারা বলেন, এ কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিকভাবে লোক নিয়োগ দেওয়া হয়েছে। তাই ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কেউ অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না। এ ধরনের প্রতারক ব্যক্তি বা চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের উপজেলা সুপারভাইজার শওকত আহমেদ, হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বিডিআর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল গাজী, যুবদল নেতা মিজান বেপারী, হানিফ শেখ, জাহাঙ্গীর হোসেন, আমিনুল সরদার ও কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   টঙ্গীবাড়ী   মুন্সীগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close