রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      
দেশজুড়ে
ডোমারে নিষিদ্ধ স্কাফসহ মাদক কারবারি আশিকুর গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ মাদক স্কাফসহ আশিকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আশিকুর দক্ষিণ চিকনমাটি ধনীপাড়া এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আশিকুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ ও যুবকদের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর আগেও ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিল আশিকুর। তবে জেল থেকে বের হওয়ার পর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার আশিকুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ স্কাফসহ তাকে গ্রেপ্তার করে।’

ওসি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/ এসএমএন 






আরও সংবাদ   বিষয়:  ডোমার   নীলফামারী   গ্রেপ্তার     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close