রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      
দেশজুড়ে
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। সংসারের বাড়তি খরচ সামাল দিতে অনেক পরিবার আবারও ফিরছে মাটির চুলা ও লাকড়ির ব্যবহারে। এতে একদিকে যেমন রান্নার ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ধোঁয়ার কারণে তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

উপজেলার গৃহিণী তাহমিনা আক্তারও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দুই মাস আগেও তার রান্নাঘরে এলপিজি গ্যাসের চুলা ব্যবহার করা হতো। কিন্তু সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাধ্য হয়ে বাড়ির বারান্দায় মাটির চুলা তৈরি করেছেন তিনি। এখন প্রতিদিন সকালে লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে তাকে। এতে চারপাশ ধোঁয়ায় ভরে উঠছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্টে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৩৫০ টাকা। বর্তমানে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৬৮০ থেকে ২ হাজার ৫০ টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগও রয়েছে। গত তিন মাসে তিন দফায় সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ২৫৮ টাকা। ফলে রান্নার জ্বালানি কিনতেই সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি হয়েছে।

এলপিজির খরচ কমাতে অনেকে এখন লাকড়ির চুলায় রান্না করছেন। কংশনগর গ্রামের বাসিন্দা মান্নান বলেন, ‘আগে একটি গ্যাস সিলিন্ডারে প্রায় ৪০ দিন চলত। এখন ২৫ দিনও চলে না। ২ হাজার ৫০ টাকা দিয়ে গ্যাস কেনার চেয়ে ৮০০ টাকার লাকড়ি কিনে মাস পার করা আমার জন্য বেশি সাশ্রয়ী।’

তবে বিকল্প জ্বালানি হিসেবেও লাকড়ির দাম একেবারে কম নয়। বর্তমানে বাজারে প্রতি মণ লাকড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। এক বস্তা ভূসির দাম ৩০০ টাকা। এরপরও এলপিজির তুলনায় খরচ কম হওয়ায় অনেক পরিবার এসব জ্বালানির ওপর নির্ভর করছে।

এদিকে মাটির চুলা ও লাকড়ির ব্যবহার বাড়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, কাঠ ও অন্যান্য কঠিন জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন এ ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের সমস্যা ও ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে।

সব মিলিয়ে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে বুড়িচংয়ের সাধারণ মানুষের রান্নার খরচ বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের অজুহাতে স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়ানো হচ্ছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। তাই বাজার তদারকি জোরদার ও নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  এলপিজি গ্যাস   বুড়িচং   কুমিল্লা   জ্বালানি মূল্যবৃদ্ধি।  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close