রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      
দেশজুড়ে
ডোমারে বালু উত্তোলনে জরিমানা, ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সরকারি কাজে সহযোগিতা না করে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে। অনুমতি ছাড়াই তিনি গোপনে ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।

অভিযানে সহযোগিতা করে ডোমার থানা পুলিশ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিরুল ইসলামকে (৬৫) ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ট্রাক্টরচালক ফজলু ইসলামের ছেলে মো. আবু সাঈদ হোসেনকে (২২) আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ইউপি সদস্য মো. শাহজালাল সরকারি কাজে সহযোগিতা না করে মব সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। জরিমানাপ্রাপ্ত মজিরুল ইসলাম ওই ওয়ার্ড সদস্যের বাবা।

বোড়াগাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়। দোকান দুটিতে মূল্য তালিকা না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় কৃষি বিপণন আইনে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন মটুকপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন ইসলাম (৪০) এবং দক্ষিণ মটুকপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে হুমায়ুন কবির (৪৮)।

মুন্না রানী চন্দ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাংসের দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও মূল্য তালিকা না থাকায় তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ডোমার   নীলফামারী   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close