রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় তিন দিনে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা তালেবটারী এলাকায় নিজ বাড়ির কাছ থেকে প্রথমে মহসীন আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে গজঘন্টা বাজার এলাকা থেকে মুরশিদার রহমান এবং রোববার দুপুরে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকা থেকে তারিকুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী ওরফে মাগুড় (৫৫), গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরশিদার রহমান (৪২) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুজ্জামান ওরফে তমজিদ (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মামলা করা হয়। মামলার নম্বর ২৮, জিআর নম্বর ৩১১। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।

মহসীন আলীকে গ্রেপ্তারের পর ১৩ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়। পরে গ্রেপ্তার হওয়া অপর দুই নেতাকেও আদালতে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   রংপুর   আওয়ামী লীগ   পুলিশ অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close